করোনা বাধায় নিরাপদ দূরত্বে আসন বিন্যাসের মধ্য দিয়ে শুরু হয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের পরীক্ষা।
শিক্ষার্থীদের করোনায় স্থগিত থাকা পরীক্ষা গ্রহণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শনিবার (৯ জানুয়ারি) থেকে স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা নেয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় ও সর্বোচ্চ মহলের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় সকল শিক্ষার্থীর অংশগ্রহণে অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন।